কলেজছাত্রীকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

০২ মার্চ ২০২১, ১২:৪৭ PM
নীলফামারীতে কলেজছাত্রীকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে

নীলফামারীতে কলেজছাত্রীকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে © প্রতীকী ছবি

প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় নীলফামারীর জলঢাকার কচুকাটা ইউনিয়নে এক বখাটের বিরুদ্ধে কলেজছাত্রীকে অপহরণের পরে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, রংপুর কারমাইকেল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী রুবাইয়া ইসলাম রিমু। গত সোমবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যান তিনি। ফেরার পথে জোর করে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় বখাটে ফয়সাল এবং তার সহযোগী রিজভী।

পরে স্থানীয় রাজারহাট বাজারের কাছে ব্রিজ থেকে রিমুকে পানিতে ফেলে তারা পালিয়ে যেতে চায়। এসময় গ্রামবাসীরা তাদেরকে বাধা দেন। পরে রিমুকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা।

হাসপাতালে চিকিৎসক রিমুকে মৃত ঘোষণা করলে তার লাশ রেখে পালিয়ে যায় ফয়সাল ও রিজভী। এ ব্যাপারে জলঢাকা থানায় মামলা করার কথা জানিয়েছে রিমুর পরিবার।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close