মুশতাকের মৃত্যুর প্রতিবাদকারী দু’জনকে তুলে নেওয়ার অভিযোগ

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪২ PM
রুহুল আমিন ও নিয়াজ মুর্শিদ দোলন

রুহুল আমিন ও নিয়াজ মুর্শিদ দোলন © সংগৃহীত

খুলনার গোয়ালখালী এলাকা থেকে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের আহবায়ক কমিটির সদস্য নিয়াজ মুর্শিদ দোলন এ অভিযোগ করেন। তিনি বলেন, খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি তাকে আটক করেছে।

নিয়াজ মুর্শিদ আরও বলেন, ‘পুলিশ এবং ডিবি রাতে যৌথভাবে অভিযান চালায়। আমি এবং রুহুল আমিন একসঙ্গে ছিলাম। আমাকেও আটক করা হয়েছিল। পরে রাত ১২টা ১০ মিনিটের দিকে ছেড়ে দেওয়া হয়েছে আমাকে। সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ডিবি কার্যালয়ে আছি। রুহুল আমিনকে মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচির ডাকা দেওয়া হবে।’

এ বিষয়ে খালিশপুর থানার ওসি কাজী মোস্তাক গণমাধ্যমকে বলেন, ‘আমরা কাউকে আটক করিনি।’ এসময় ডিবিতে খোঁজ নিয়ে দেখতে বলেন তিনি। আর খুলনা মহানগর পুলিশের উপকমিশনার বিএম নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘মিডিয়া শাখা থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

এর আগে রাতে ফেসবুক লাইভে গিয়ে কারাবন্দি লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদ জানান বাম রাজনৈতিক সংগঠন শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিন। এ ছাড়া সংগঠনটি জাতীয় সংসদ ভবনের অভিমুখে মিছিল কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন রুহুল।

ঢাবির হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য সিফাত টানা তিনবারের চ্যাম্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬