শয়নকক্ষে মিলল মাদ্রাসাছাত্রীর গলাকাটা লাশ

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

রংপুরের বদরগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে এক মাদ্রাসাছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুলতানা আক্তার (২৫)।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হাজিপুর গয়দাপড়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সুলতানা ওই এলাকার মেনহাজুল ইসলামের মেয়ে। সে বদরগঞ্জের ওয়ারেছিয়া ফাজিল মাদ্রাসায় ফাজিল শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, পরিবারে দুই ভাই ও দুই বোনের মধ্যে সুলতানা ছিল সবার বড়। সুলতানা একাই বাড়ির একটি কক্ষে থাকতো। প্রতিদিনের মতো শুক্রবার দুপুরের খাবার খেয়ে সুলতানা নিজের ঘরে যান। বেলা তিনটার দিকে ওই ঘর থেকে চিৎকার শুনে তার মা নুরনাহার বেগম গিয়ে দেখতে পান, সুলতানার গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এ সময় ঘরে অন্য কেউ ছিলেন না।

সুলতানা মা নুরনাহার বেগম জানান, সুলতানার মৃগীরোগ ছিল। নিজে গলায় ছুরি চালিয়ে সে আত্মহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরিফ আলী জানান, গলা কাটার ধরণ দেখে তার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। তার লাশ উদ্ধার করা হয়েছে।

'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
close