সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন ৭ জন

২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫১ AM
সিলেটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি

সিলেটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি © সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর এলাকায় সকালের আলো ফুটতেই দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস নামে ওই দুই বাসের আরও অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস ও সিলেট থেকে ছাড়া ঢাকামুখী এনা পরিবহনের দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনায় বহু যাত্রী হতাহত হয়েছেন।

এরমধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। অপর ছয়জনের মরদেহসহ কয়েকজন আহত যাত্রীকে আগেই হাসপাতালে পাঠানো হয়েছে।

লন্ডন এক্সপ্রেসের যাত্রী জসিম আহমদ বলেন, ঢাকা থেকে আসার পথে বাসের চালক বার বার ওভারটেক করছিলেন। তাকে সর্তকও করা হয়। কিন্তু কথা শোনেননি। তিনি বাসটি খুব দ্রুতগতিতে চালাচ্ছিলেন।

সুমন নামে আরেক যাত্রী জানান, লন্ডন পরিবহনে ২৯-৩০ জন যাত্রী ছিলেন, সবাই আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন মারাও গেছেন।

ফায়ার সার্ভিস সিলেটের ভারপ্রাপ্ত ডিডি মো. কুবাদ আলী সরকার বলেন, ‌‘ঘটনাস্থল থেকে ১০ জনকে উদ্ধার করেছি। এরমধ্যে সাতজনের মরদেহ রয়েছে। আরও বেশ কয়েকজনকে আগেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্…
  • ০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় ভিকারুননিসার পিকনিকের বাস
  • ০১ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতা…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence