ছাত্র-ছাত্রীকে আটকে আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা আদায়

২১ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩২ PM
নোয়াখালীতে ছাত্র-ছাত্রীকে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে

নোয়াখালীতে ছাত্র-ছাত্রীকে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে © ফাইল ফটো

নোয়াখালীতে বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন দুই ছাত্র-ছাত্রী (১৯)। এসময় তাদেরকে আটকে আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে মামলাও হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে সুধারাম থানায় মামলা করেছেন।

মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।  তবে পুলিশ তাদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

মামলায় ওই ছাত্রী অভিযোগ করেছেন, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার এক সহপাঠী দেখা করতে আসেন। তখন তার মা–বাবাও ছিলেন না বাড়িতে। ছোট ভাই নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। তারা বাড়ির ফটকে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন ওই এলাকার পুলক মজুমদার, আকবর ও রায়হান তাঁদের ঘিরে ধরেন।

তারা দুই ছাত্র-ছাত্রীকে ঘরের ভেতর আটকে রাখেন। ওই ছাত্রীর অভিযোগ, তারা অস্ত্রের ভয় দেখিয়ে তাদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। এছাড়া ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন। একপর্যায়ে ভুক্তভোগী ছাত্র তাদের ১০ হাজার টাকা দেন।

এরপর অভিযুক্ত ব্যক্তিরা তাদের ছেড়ে দেন। এসময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ও ছোট ভাই বাড়িতে ফিরে এলে এ বিষয়ে বাড়াবাড়ি করলে ভিডিও ইন্টারনেট ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি অভিযুক্তরা চলে যান।

এ বিষয়ে সুধারাম থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬