কলেজ থেকে শেষ বিদায় নিয়ে না ফেরার দেশে শিক্ষক

২৫ জানুয়ারি ২০২১, ১০:৪০ AM
রোববার বাঘারপাড়া ডিগ্রি কলেজ থেকে বিদায় নেন ইতিহাস বিভাগের শিক্ষক সদরুদ্দিন

রোববার বাঘারপাড়া ডিগ্রি কলেজ থেকে বিদায় নেন ইতিহাস বিভাগের শিক্ষক সদরুদ্দিন © সংগৃহীত

নিজের কলেজ থেকে শেষ বিদায় নিয়ে বাড়ি ফিরছিলেন সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক সদরুদ্দিনের (৬০)। তবে শেষ পর্যন্ত আর ফিরতে পারেননি নিজের বাড়িতে। রোববার (২৪ জানুয়ারি) ঝিনাইদহের কালীগঞ্জ-কোলা সড়কের গাজীর বাজার নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

নিহত সদরুদ্দিন ঝিনাইদহের আদর্শ পাড়ার বাসিন্দা। যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন তিনি।

ঘটনার দিন কলেজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা জানানো হয় তাকে। নিহতের স্বজনরা জানান, কর্মস্থল থেকে বিদায় সংবর্ধনা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। বিকেলে কালীগঞ্জের গাজীর বাজারে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাকে কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তারা।

কালীগঞ্জ থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মতলেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বাঘারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান বলেন, সদরুদ্দিন ১৯৮৮ সালে বাঘারপাড়া ডিগ্রি কলেজে যোগদান করেন। গত বছরের ২৯ অক্টোবর চাকরির মেয়াদ শেষ হয়। তার একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী।

শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬