বৃদ্ধা মাকে নিষ্ঠুরভাবে পেটানো গৃহকর্মী গ্রেফতার

২১ জানুয়ারি ২০২১, ১২:০৯ PM

© ফাইল ফটো

খালি বাসায় বিলকিস বেগম নামে এক বৃদ্ধা নারীকে মারধর করে পলিয়ে যাওয়া ভয়ংকর গৃহকর্মী রেখাকে গ্রেফতার করেছে পুলিশ। সে ঢাকা ছেড়ে পালিয়ে এসেছিল ঠাকুরগাঁওয়ে। বুধবার গভীর রাতে শাহজাহানপুর থানার একটি দল তাকে গ্রেফতার করে।

এক বছর আগে বিলকিস বেগমের মেজ মেয়ে মেহবুবা জাহান বুলবুলির বাসায় কাজ শুরু করেন রেখা। গত ৭ জানুয়ারি কাজ ছেড়ে অন্যত্র চলে যান। ১৬ জানুয়ারি সার্বক্ষণিক থাকার কথা বলে ফিরে আসেন ওই বাসায়। এর দুদিন পর বাসায় কেউ না থাকার সুযোগে গৃহকর্ত্রী বিলকিস বেগমকে নির্মম নির্যাতন করে নগদ টাকা, স্বর্ণসহ টিভি ও মোবাইল নিয়ে পালিয়ে যান রেখা।

ঘটনার পর প্রথমে ডেমরায় আশ্রয় নেন রেখা। নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যান ঠাকুরগাঁওয়ে মামার বাসায়। পরে রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চুরি করা টাকার মধ্যে এক লাখেরও বেশি খরচ করে ফেলেছেন তিনি। উদ্ধার করা হয়েছে ৬০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গৃহকর্ত্রীকে নির্যাতনের ঘটনার পর ঢাকা থেকে বার্তা পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালায়। বুধবার গভীর রাতে বিশেষ টেকনোলোজির মাধ্যমে ঢাকা থেকে আগত একটি পুলিশের টিম বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close