রাতের আধারে সজোরে মাথায় আঘাত, প্রাণ গেল কলেজছাত্রের

২০ জানুয়ারি ২০২১, ১১:২৭ AM
খাগড়াছড়ির পানছড়িতে এক কলেজছাত্রকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে

খাগড়াছড়ির পানছড়িতে এক কলেজছাত্রকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে © প্রতীকী ছবি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এক কলেজছাত্রকে রাতের আধারে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল আলী নগর গ্রামের আলী হোসেনের ছেলে। পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। করোনার কারণে পড়ালেখার পাশাপাশি মোটরসাইকেলে যাত্রী বহন করে পরিবারকে সহযোগিতা করতেন তিনি।

স্থানীয়রা জানায়, বাড়ি ফেরার সময় রাত সাড়ে ৮টার দিকে গ্রামের সালাম ফকিরের বাগানের কাছে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার মাথায় সজোরে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে ভোরে তার মৃত্যু হয়। স্থানীয় পাইয়ংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল তার সঙ্গে ছিলেন। তিনি জানান, চমেকে চিকিৎসাধীক অবস্থায় রাকিবের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন বলেন, এ নিয়ে পুলিশ কাজ করছে, আসামিদের আইনের আওতায় আনা হবে। তবে এখনো থানায় অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close