ও-লেভেল ছাত্র ও তার মাকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

১৭ জানুয়ারি ২০২১, ০১:১৭ PM
নিহত শামসুন্নাহার ও তার ও-লেভেল পড়ুয়া ছেলে সাজ্জাদুল করিম শাওন

নিহত শামসুন্নাহার ও তার ও-লেভেল পড়ুয়া ছেলে সাজ্জাদুল করিম শাওন © ফাইল ফটো

রাজধানীর কাকরাইল এলাকায় মা ও ছেলেকে গলাকেটে খুনের মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেকের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার (১৭ জানুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম মামলার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, তার দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা এবং মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি। এর আগে গত ১০ জানুয়ারি করিমের পক্ষে তার আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষ করেন। পরে রায় ঘোষণার জন্য আজ দিন নির্ধারণ করেন বিচারক। মামলায় ২২ জনের মধ্যে ১৭ জন সাক্ষী দিয়েছেন।

২০১৮ সালের ১৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক মো. আলী হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের  বাড়িতে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওনকে গলাকেটে হত্যা করা হয়।

নিহতের স্বামী আবদুল করিম শ্যামবাজারের ব্যবসায়ী। তিনি আদা, রসুন ও পেঁয়াজের আমদানিকারক। শাওন ‘ও’ লেভেলের শিক্ষার্থী ছিলেন। ঘটনায় পরদিন নিহতের ভাই আশরাফ আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬