আগুনে পুড়ল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প

১৪ জানুয়ারি ২০২১, ১২:৪৫ PM
টেকনাফে আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প

টেকনাফে আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প © বিবিসি

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের মোচনী ক্যাম্পে আগুনে শতাধিক বসত ঘর পুড়ে গেছে। টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল নাথ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের তীব্রতা বেশ ভয়াবহ ছিল। তবে বড় কোন ক্ষয়ক্ষতির আগেই তারা সেটি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন।

টেকনাফ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে। আর ভোর সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোন হতাহত হয়নি। যখন আগুন লেগেছে, তখন অন্যরা সবাই বের হয়ে গেছে। আগুনে ২৬ নম্বর মোচনী শরণার্থী শিবিরের ই-ব্লক পুরোপুরি পুড়ে গেছে। এ ব্লকে প্রায় ১২০টির মতো ঘর ছিল।

এসব ঘরে এক হাজারের বেশি মানুষ বসবাস করতো বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তিনি বলেন, ‘ঘরগুলো একটা আরেকটার গায়ে লেগে থাকার কারণে সহজেই এক ঘর থেকে আরেক ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। ঘরগুলো টিন, বাঁশের বেড়া আর প্লাস্টিক দিয়ে তৈরি ছিল।

গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে ফায়ার সার্ভিস বলছে, সিগারেট কিংবা কয়েলের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে আগুনের বিষয়ে তদন্তের আগে নিশ্চিত হওয়া যাবে না বলেও জানান তিনি।

নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬
নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬
গণভোট নিয়ে ‘সেমিনার চান না’ জাকসু ভিপি, ভেস্তে গেল উদ্যোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
করোনাকালে মৃতদের গোসল করানো সেই উদ্যোক্তা সড়ক দুর্ঘটনায় নিহত
  • ১৩ এপ্রিল ২০২৬