জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা করা হলো কলেজছাত্রকে

১০ জানুয়ারি ২০২১, ১২:১৭ PM
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে © প্রতীকী ছবি

পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ জানুয়ারি) রাতে তানভীর আহমেদ (২০) নামে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ রোববার (১০ জানুয়ারি) সকালে বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই গ্রামের মজিদ মিয়ার ছেলে তানভীর। হবিগঞ্জ জেলা শহরের একটি কলেজে তিনি লেখাপড়া করতেন। তানভীরের বাবা মজিদ মিয়ার দাবি, প্রতিবেশী আহম্মদ আলীর সঙ্গে পূর্ব বিরোধ ছিল তাদের। প্রতিপক্ষের লোকজনই তার ছেলেকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

ওসি এমরান হোসেন বলেন, শনিবার রাতে বড়ইউড়ি গ্রাম থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশের ঋণ নিয়ে পজিটিভ আইএমএফ: অর্থমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬