আনুশকা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হবে: আইজিপি

০৮ জানুয়ারি ২০২১, ০৩:২৭ PM
ড. বেনজির আহমেদ

ড. বেনজির আহমেদ © ফাইল ফটো

রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ডের ছাত্রী আনুশকা আমিন অর্ণাকে (১৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।

শুক্রবার (৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশপ্রধান এ কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা সেটি তদন্ত করে বের করা হবে।

তিনি আরও বলেন, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কিনা সেটি নিশ্চিত হতে ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এরপরই নিশ্চিত হওয়া যাবে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence