গিয়েছিল উপবৃত্তির টাকা তুলতে, পরে আর বাড়ি ফেরেনি পঞ্চমী

০৪ জানুয়ারি ২০২১, ০১:১৫ PM
পঞ্চমী সরকার

পঞ্চমী সরকার © সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় উপবৃত্তির টাকা তুলতে গিয়ে নিখোঁজ হয়েছে এক ছাত্রী। এরপর দু’দিন পার হলেও খোঁজ মেলেনি নবম শ্রেণীর ছাত্রী পঞ্চমী সরকারের (১৪)। নিখোঁজ ছাত্রীর বাবা হরিপদ সরকার এ বিষয়ে নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের হরিপদ সরকারের মেয়ে পঞ্চমী গত ২ জানুয়ারি উপবৃত্তির টাকা তোলার কথা বলে বাসা থেকে বের হয়। তবে পরে আর ফিরে আসেনি। সে ধুন্দার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

পরে তার পরিবারের সদস্যরা সব স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।অবশেষে থানায় সাধারণ ডায়েরি করেছেন তার পিতা।

নন্দীগ্রাম থানার এসআই রুবেল মিয়া বলেন, ‘মেয়েটির বাবার জিডির ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। মেয়েটির অবস্থান জানার চেষ্টা করছি। আশা করি দ্রুত সন্ধান পাওয়া যাবে তার।’

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close