নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কনকা ইলেকট্রনিক্সের কারখানায় আগুন লেগেছে © সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কনকা ইলেকট্রনিক্সের কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। পুরান টিপুরদী এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আজ রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো খবর পাওয়া যায়নি। শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছি। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে আমাদের বেগ পেতে হচ্ছে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।