গৃহবধূকে অটোরিকশা থেকে নামিয়ে পালাক্রমে ধর্ষণ

০১ জানুয়ারি ২০২১, ১১:৫৮ AM

© প্রতীকী ছবি

কুড়িগ্রাম থেকে রংপুর আসার সময় কাউনিয়ায় পৌঁছালে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভোরে মানাস নদীর পাড় থেকে ওই নারীকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্ব-কানাইঘাটের আব্দুল আখেরের ছেলে সাজু মিয়া, পূর্ব-চানঘাটের আব্দুল কাদেরের ছেলে রাজু আহমেদ, বল্লভ বিষু গ্রামের আবুল কাশেমের ছেলে আহসান কবীর সোহান ও তার ভাই আলমগীর হোসেন।

কুড়িগ্রাম থেকে রংপুর আসার পথে বুধবার সন্ধ্যার পর সাজু মিয়া নামে পূর্বপরিচিত এক যুবক ‘কথা আছে’ বলে কাউনিয়ার বেইলি ব্রিজ এলাকায় অটোরিকশা থেকে গৃহবধূকে নামিয়ে নেন। পরে তাকে পাশেই মানাস নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করেন। পরে আরো চার যুবক পালাক্রমে রাতভর তাকে ধর্ষণ করে জ্ঞানহীন অবস্থায় ফেলে যায়।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, ৩০ বছরের ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে কাউনিয়া থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬