থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে ২ তরুণকে কুপিয়ে জখম

০১ জানুয়ারি ২০২১, ০৯:৫৮ AM
হামলায় আহতরা

হামলায় আহতরা © সংগৃহীত

চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে দুইজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের ইসলামপাড়া বটতলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে পারভেজ (২০) ও টগর হোসেনের ছেলে জিসান হোসেন (১৮)।

তাদের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে ইসলামপাড়া বটতলায় পিকনিকের আয়োজন করে স্থানীয় যুবকরা। রাতে বক্সে গান বাজিয়ে চলছিল নাচানাচি। ১০টার দিকে নিজেদের মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা শুরু হয়।

এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে পারভেজ ও জিসানকে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।

ঘটনার সতত্য নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘পিকনিকে নাচানাচির সময় নিজেদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেই রাজন নামের এক যুবককে আটক করা হয়েছে।

বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬