ছাত্রকে বলাৎকার, মাদ্রাসাশিক্ষকের মাথা ন্যাড়া করলো জনতা

৩১ ডিসেম্বর ২০২০, ১২:৩৬ PM
বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার © টিডিসি ফটো

এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষক ওমর ফারুকে (২২) গ্রেফতার করেছে চাঁদপুরের কচুয়া থানা পুলিশ। এর আগে অপকর্মের অভিযোগে তার মাথা ন্যাড়া করে দেয় স্থানীয় জনতা।

কচুয়ার সাতবাড়িয়া তা’লীমুল মাদরাসার অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক উপজেলার আকিয়ারা গ্রামের মোবারক হোসনের ছেলে।

জানা যায়, গত ২৮ ডিসেম্বর বাথরুমে মাদরাসার হিফজ বিভাগের ১৩ বছরের শিশু ছাত্রকে বলাৎকার করে। পরে জানাজানি হলে স্থানীয় জনতা মঙ্গলবার সন্ধ্যায় মাদরাসা ঘেরাও করে ওই শিক্ষককে আটক করে মাথা ন্যাড়া করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে কচুয়া থানার এসআই মকবুল হোসেন ফোর্স নিয়ে ওইদিন রাতেই উত্তেজিত জনতার রোষানল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার অভিযুক্ত ওমর ফারুককে জেলহাজতে প্রেরণ করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমএ রউফ খান বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে শিশু ছাত্রটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬