অভিমান করে বিষ পানে কলেজছাত্রের মৃত্যু

৩০ ডিসেম্বর ২০২০, ০৭:১৯ PM
নিহত কাউছার আলম

নিহত কাউছার আলম © সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় কাউছার আলম (২৪) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার(৩০ ডিসেম্বর) পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। তবে স্থানীয় ও পরিবারের সদস্যদের দাবি সে আত্মহত্যা করেছে।

নিহত কাউছার আলম বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র। সে উপজেলার শাসনখোলা গ্রামের হানিফ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, কাউছার আলম পড়াশুনার পাশাপাশি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল। মঙ্গলবার সন্ধ্যায় কাউকে কিছু না বলে অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খায়। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, কাউছার আলমের বাবা হানিফ মিয়ার দুই স্ত্রী রয়েছে। কাউছার তার মা নাজমা বেগমের সঙ্গে পুরাতন বাড়িতে থাকত।

তবে কী কারণে সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে তা সঠিক জানাতে পারেনি তার পরিবার।

কচুয়া থানার ওসি (তদন্ত) এমএ রউফ খান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬