ফেসবুকে রাষ্ট্রবিরোধী স্ট্যাটাস: যুবদল ও শিবিরের ৪ নেতার বিরুদ্ধে মামলা

২৯ ডিসেম্বর ২০২০, ০৯:১৫ PM

© সংগৃহীত

ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভ্রান্তিকর ও মিথ্যা স্ট্যাটাস দেয়ার অভিযোগে নরসিংদীতে যুবদল ও ছাত্রশিবিরের চার নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা দায়ের করা হয়।

মামলাটি করেন আইনজীবী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কামাল হোসেন শিকদার।

আদালতের বিচারক অভিযোগ গ্রহণ করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, নরসিংদী জেলার পলাশ থানার চরনগরদী গ্রামের আব্দুল আজিজের ছেলে যুবদল নেতা শরীফ রানা, ঢাকা জেলার আব্দুর রহমানের ছেলে শিবির নেতা আল আমিন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার হাতিমারা গ্রামের মরহুম মাওলানা জালাল আহমেদের ছেলে শিবির নেতা মোহাম্মদ মাসুদুল হাসান এবং সিলেট জেলার ওসমানী নগর থানার ছোট ধিরারাই নতুন বাজার গ্রামের মো. ইলিয়াছুর রহমানের ছেলে (শিবির নেতা ও সাংবাদিক) জোবায়ের আহমেদ।

মামলা সূত্রে জানা গেছে, ওই ৪ ব্যাক্তি ফেসবুক ইউজার আইডি লিংক থেকে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, সচিব, বিচার বিভাগ, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র‍্যাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে আক্রমন করে স্ট্যাটাস দিয়ে আসছে। তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক নানা কর্মকান্ডকে কটাক্ষ করে বিভ্রান্তমূলক তথ্য সরবরাহ ও গুজব রটাচ্ছে।

এমনকি সেনা, পুলিশ ও র‍্যাব বাহিনীর সন্মান ক্ষুন্ন করার মত বিভ্রান্তমুলক তথ্য প্রদান করে আসছে। তাদের এসব পোস্টের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, সরকারের প্রতি নেতিবাচক ধারণার প্রভাব পড়ছে। মামলার সংগে আসামিদের ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, চার আসামির তিনজনই লন্ডন প্রবাসী।

কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া …
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সহকারী নির্বাচক ন…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
  • ১৯ মার্চ ২০২৬
`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
দেড় বছরে দুজন ভাই পেয়েছি, দুই প্রোভিসিকে রাবির সাবেক ভিসি
  • ১৯ মার্চ ২০২৬
দুই টাকায় ৫০০ পরিবারকে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ঈদ উপহার
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence