ঝুলন্ত লাশ মিলল ছাত্রদল নেতার

২৯ ডিসেম্বর ২০২০, ১০:১৫ AM
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থেকে এক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থেকে এক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে © প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী মিসাল বেপারী (২০) নামে এক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক। এছাড়া স্থানীয় সৌদি প্রবাসী মহিউদ্দিন বেপারীর ছেলে।

সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পলাশপুর গ্রামের নিজ বাড়ির বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবার সূত্র জানায়, মিসালের সাথে ঢাকার এক নিকটাত্মীর মেয়ের প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি প্রেমের বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করেই মিসাল আত্মহত্যা করতে পারে বলে তারা মনে করছেন। টঙ্গীবাড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

পদ্মা ব্যারাজ নির্মাণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
  • ০১ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় চালু হচ্ছে বাণিজ্য বিভাগ, থাকছে যেসব বিষয়
  • ০১ এপ্রিল ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
৯ এপ্রিল তিন উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০১ এপ্রিল ২০২৬
অকটেনের গাড়িতে পেট্রল ব্যবহার: ঝুঁকি আছে কি
  • ০১ এপ্রিল ২০২৬
সাভারে অনির্দিষ্টকালের জন্য দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence