চলন্ত বাসে ছাত্রী ধর্ষণচেষ্টার ঘটনায় চালকের সহকারী আটক

২৮ ডিসেম্বর ২০২০, ০১:৩৬ PM
দিরাইয়ে চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় চালকের সহকারীকে আটক করা হয়েছে

দিরাইয়ে চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় চালকের সহকারীকে আটক করা হয়েছে © প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় বাসের চালকের সহকারীকে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় লামাকাজী থেকে দিরাই যাওয়ার পথে সুজানগর গ্রামের কাছে ওই ঘটনা ঘটে।

পরে রোববার (২৭ ডিসেম্বর) ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে দিরাই থানায় মামলা করেন। শনিবার সন্ধ্যায় ওই কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে বাসের চালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে। এ সময় রক্ষা পেতে ওই কিশোরী বাস থেকে লাফিয়ে রাস্তার পাশে পড়ে গেলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে।

আহত ওই কিশোরী দিরাই পৌর শহরের বাসিন্দা। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। বাসে আর কোন যাত্রী না থাকায় ওই কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বাসের ড্রাইভার ও হেল্পার। আত্মরক্ষায় বাস দিয়ে আহত হন ওই কলেজছাত্রী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে ভর্তি করেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence