বেতন মওকুফের বিনিময়ে ছাত্রীকে ‘একান্তে সময় কাটানোর’ প্রস্তাব

২৮ ডিসেম্বর ২০২০, ০৯:২৩ AM

© সংগৃহীত

বরিশাল ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীকে একান্তে পাওয়ার প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিনের বিরুদ্ধে। ওই ছাত্রীর বেতন মওকুফের আবেদন কার্যকর করতে এই অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় ওই ছাত্রী প্রশাসনিক কর্মকর্তার প্রস্তাবের স্ক্রিনশট নিয়ে প্রমাণসহ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলে প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করেন তারা। পরে অন্যান্য শিক্ষার্থীরা আন্দোলনের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ গত ২৪ ডিসেম্বর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে আবেদন গ্রহণ করে। তবে বিষয়টি ধামাচাপা পড়ে যাওয়ার আশঙ্কা করছেন অন্যান্য শিক্ষার্থীরা। চলতি বছরের গত নভেম্বর মাসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ভুক্তভোগী ছাত্রীর বাড়ি পিরোজপুরে। করোনাকালে নার্সিং ইনস্টিটিউটের পুরো বেতন পরিশোধ করতে পারেননি ওই ছাত্রী। বকেয়া বেতনের জন্য ম্যাসেঞ্জার গ্রুপে তার উপর চাপ প্রয়োগ করছিলেন ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিন। পরে এই মুহূর্তে বেতন পরিশোধ করতে পারবে না বলে জানায় ওই ছাত্রী।

এ নিয়ে নানা কথাবার্তার এক পর্যায়ে বেতন মওকুফ করে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিন ওই ছাত্রীকে তার সাথে একান্তে দেখা করতে বলে। কিছু পেতে হলে কিছু দিতে হয় বলেও জানান।

এমন প্রস্তাবে ওই শিক্ষার্থী সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। এতে বিব্রত হয়ে প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিন তার কথা না শুনলে ইনস্টিটিউট থেকে পাশ করে বের হতে পারবে না বলে ওই ছাত্রীকে হুমকি দেয়। এ ঘটনায় ম্যাসেঞ্জারের স্ক্রিনশটসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন নার্সিং ইনস্টিটিউটের ওই ছাত্রী।

তিনি জানায়, মান-সম্মানের ভয়ে প্রথমে বিষয়টি গোপন রেখেছিলেন। কিন্তু প্রশাসনিক কর্মকর্তা তাকে একান্তে দেখা করার এবং রাতে থাকার ব্যবস্থা করার প্রস্তাব দেয়ায় তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন।

এদিকে গত ১৪ ডিসেম্বর এ ঘটনায় ছাত্রী লিখিত অভিযোগ দিতে গেলে তার মানসিক সমস্যা আছে দাবি করে কলেজ প্রশাসন অভিযোগ নিতে টালবাহানা করে। পরে তার সহপাঠীরা আন্দোলনের হুমকি দিলে গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ইনস্টিটিউট কর্তৃপক্ষ তার লিখিত অভিযোগ গ্রহণ করে।

তবে অধ্যক্ষ অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তার পক্ষাবলম্বন করায় এ ঘটনার সুষ্ঠু বিচার আদৌ পাওয়া যাবে কিনা, এ নিয়ে সংশয় রয়েছে শিক্ষার্থীদের।

এই প্রসঙ্গে ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউটের অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিন বলেন, তিনি কাউকে অনৈতিক প্রস্তাব দেননি। তৃতীয় কোনো পক্ষ তাকে ফাঁসানোর জন্য ফেক আইডি করে মেসেঞ্জারে এই ধরনের ঘটনা ঘটাতে পারে।

ইনস্টিটিউটের অধ্যক্ষ আকলিমা বেগম বলেন, ওই ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছেন। পুরো বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তিনি এও বলেন, তবে ওই ছাত্রীও মিথ্যা অভিযোগ করলে তাকেও শাস্তি পেতে হবে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬