বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

২৫ ডিসেম্বর ২০২০, ০৯:০০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

নেত্রকোনার মদনে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, মো. হাবিবুর রহমানের ছেলে মামুন (২২), মৃত আব্দুল গফুরের ছেলে হাবিবুর রহমান (৫০) এবং সবুর মিয়া।

মামলার বিবরণে জানা যায়, মদন উপজেলার মাঘান ইউনিয়নের রুহুলী গ্রামের মামুন দীর্ঘদিন ধরে প্রেম-ভালবাসার অভিনয় করে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে বাদীর কিশোরী কন্যার সাথে। গত ২১ ডিসেম্বর মোবাইল ফোনে রাত ৩টায় বিবাদী মামুন ওই কিশোরীরর সাথে যোগাযোগ করে অনৈতিকভাবে মিলনের জন্য তাকে রান্না ঘরে কৌশলে নিয়ে রায় ।

এসময় পরিবারের লোকজন টের পেয়ে রান্না ঘরে গিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে মামুনকে অনৈতিক কাজে লিপ্ত থাকতে দেখতে পায়। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এসে ভুক্তভোগীর পক্ষ থেকে মামুনকে আটক করে।

খবর পেয়ে মামুনের বাবা হাবিবুর রহমান এবং তার ভগ্নিপতি সবুর মিয়া ঘটনাস্থলে এসে বিবাহবন্ধনের আশ্বাস দিয়ে মামুনকে সুকৌশলে উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে মামুন ও তার পরিবার বিয়ের কথা অস্বীকার করলে ভুক্তভোগীর পরিবার আইনের আশ্রয় নেয়।

এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, ভুক্তভোগী কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬