পর্নোগ্রাফি মামলায় চিত্রপরিচালক অনন্য মামুন কারাগারে

২৫ ডিসেম্বর ২০২০, ০৭:৫৪ PM
অনন্য মামুন

অনন্য মামুন © ফাইল ফটো

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে অনন্য মামুন ও শাহীন মৃধাকে গ্রেপ্তার করা হয়। ২৫ ডিসেম্বর, শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম। তিনি বলেন, ‘বিষয়টি পুলিশের জন্য খুবই বিব্রতকর। আমাদের কতটা বাজেভাবে উপস্থাপন করা হয়েছে! আমাদেরও পরিবার আছে। মানসম্মান আছে। এটা দেখতে ও শুনতে খুবই বাজে লেগেছে আমাদের। পরে ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. নসিরুল আমিন বাদী হয়ে রমনা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি দেওয়া হয়েছিল ‘নবাব এলএলবি’ সিনেমাটি। সিনেমার একটি দৃশ্য পুলিশকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। দৃশ্যে দেখানো হয়েছে, ধর্ষণের শিকার এক নারী মামলা করার জন্য থানায় যান। সেখানে পুলিশের এক এসআই (অভিনয় করেছেন শাহীন মৃধা) ওই নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন, যা নিয়ে আপত্তি জানিয়েছে পুলিশ।

বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬