যুবকের কোমর থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার!

২২ ডিসেম্বর ২০২০, ১২:৪৯ AM
২০টি স্বর্ণের বার উদ্ধার!

২০টি স্বর্ণের বার উদ্ধার! © টিডিসি ফটো

ভারতে পাচারের সময় ২০ পিস সোনারবারসহ এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে যশোর শহরের পৌরপার্কের সামনে থেকে ঐ পাচারকারিকে আটক করা হয়। উদ্ধার স্বর্ণের মুল্য ১ কোটি ৬৩ লাখ টাকা।

যশোরস্থ ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল সেলিম রেজা জানান, তারা গোপনে জানতে পারেন একটি চক্র শহরের পৌরপার্কের সামনের রাস্তা দিয়ে স্বর্ণের চালান নিয়ে বেনাপোল সীমান্তে যাওয়ার চেষ্টা করছে।

এ খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা ভোর সাড়ে ৬ টার দিকে অভিযান চালিয়ে রাস্তা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৫টি প্যাকেটে মোট ২০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম ইমাদুল হোসেন(২৬)। তিনি বেনাপোলের কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। তিনি র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হবে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬