ঘুমিয়ে ছিলেন গেটম্যান, ট্রেন-বাস সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের

১৯ ডিসেম্বর ২০২০, ১০:০০ AM
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া বাস

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া বাস © সংগৃহীত

জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় রেল ক্রসিংটির গেট খোলা ছিল, গেটম্যানও ঘুমিয়ে ছিলেন।

দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন জয়পুরহাটের পুলিশ সুপার মো. সালাম কবির। সদর থানার পরিদর্শক (অপারেশন) সারোয়ার হোসেনও একই তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের যাত্রীবাহী বাসটির সংঘর্ষ হয়। জয়পুরহাট থেকে পাঁচবিবির দিকে যাচ্ছিল বাসটি। পথে পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি চলে আসে। এতে সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।

নিহতরা সবাই বাসের যাত্রী। এছাড়া পাঁচজনকে উদ্ধার করে এলাকাবাসী জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার আগে রেলক্রসিংটির গেট খোলা ছিল। এসময় গেটম্যান ঘুমিয়ে ছিলেন।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close