প্রকাশ্যে নারী এনজিওকর্মীকে কুপিয়ে কব্জি আলাদা করে দিল দুর্বৃত্তরা

১৬ ডিসেম্বর ২০২০, ১১:১০ AM

© সংগৃহীত

নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে এনজিওর এক নারীকর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা এক লাখ ৭০ হাজার টাকা, মোবাইল ফোন ও ট্যাব নিয়ে গেছে তারা।

আহত এনজিও কর্মীর নাম শান্তা আক্তার (৩১)। অস্ত্রের আঘাতে তার বাম হাতের কব্জি আলাদা হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের পশ্চিমকান্দা পাড়া মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত শান্তা আক্তার সঙ্গীতা এলাকার নাদিব মিয়ার স্ত্রী।

পুলিশ ও শান্তার স্বজনরা জানান, আহত শান্তা আক্তার আশা এনজিরও মাঠকর্মী। ঋণের কিস্তি আদায়ের জন্য তিনি বিভিন্ন এলাকায় ঘুরছিলেন। পৌর শহরের পশ্চিমকান্দা পাড়া মহিলা কলেজ এলাকায় পৌঁছলে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে কোপ দেয়। এতে তার হাতের কব্জি আলাদা হয়ে যায়।

একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে।

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানান, আহত এনজিও কর্মীকে ঢাকায় পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে।

ট্যাগ: এনজিও
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
close