কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ধর্ষণ

১৫ ডিসেম্বর ২০২০, ০১:১২ PM
চট্টগ্রামে এক কলেজছাত্রীকে দুই বন্ধু মিলে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে

চট্টগ্রামে এক কলেজছাত্রীকে দুই বন্ধু মিলে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে © প্রতীকী ছবি

চট্টগ্রামে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবর শাহ থানায় মামলা করেছেন ওই ছাত্রীর মা। শহরের পূর্ব ফিরোজ শাহ কলোনীর একটি বাসায় গত ১১ ডিসেম্বর এ ঘটনা ঘটে। ওই এলাকার রাকিবুল হাসান ওরফে আরিয়ান (২০) ও মেহেদী হাসান আশিক রব্বানী ওরফে বাবুকে (২৩) মামলায় আসামি করা হয়েছে।

তবে তাদের ধরতে পারেনি পুলিশ। মামলার অভিযোগে বলা হয়েছে, দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীটির সঙ্গে আরিয়ানের প্রেমের সম্পর্ক ছিল। তার পরিবার বিষয়টি জানার পর মেয়েটি সে সম্পর্ক ছিন্ন করে। গত ১১ ডিসেম্বর ওই ছাত্রী বই কেনার জন্য বেরিয়ে জিইসি মোড়ে যাওয়ার সময় আরিয়ান ফোন করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন এবং পূর্ব ফিরোজ শাহ কলোনীতে বন্ধু বাবুর বাসায় আছেন তিনি।

এসময় তাকে দেখতে যাওয়ার কথা বলেন। ওই ছাত্রী সেখানে গেলে আরিয়ান ও বাবু তাকে ‘ধর্ষণ’ করেন বলে অভিযোগ করা হয়েছে। মেয়েটির মা অভিযোগে বলেছেন, ‘বাবুর বাসায় ঘটনার সময় আর কেউ ছিলেন না। চিৎকারের আওয়াজ বাইরে থেকে যাতে শোনা না যায়, সেজন্য উচ্চশব্দে গান ছেড়ে দেয় তারা। এসময় ধর্ষণের কথা প্রকাশ করলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেয় আরিয়ান ও বাবু।

পরে বাসায় ফিরে অসুস্থ বোধ করলে ওই ছাত্রী তার পরিবারকে সব খুলে বলেন। তখন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

এ বিষয়ে আকবর শাহ থানার ওসি জহির হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনার ‘সত্যতা’ পেয়েছেন তারা। ঘটনার পরপর আসামিরা পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে বলেও জানান তিনি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence