মাদরাসা প্রধানের বাসভবনের সামনে হাঁটাহাঁটি করায় শিক্ষার্থীকে নির্যাতন

১৫ ডিসেম্বর ২০২০, ০৯:৪৬ AM

© প্রতীকী ছবি

মাদরাসা প্রধানের বাসভবনের সামনে হাঁটাহাঁটি করায় বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের মাদরাসা পড়ুয়া এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার(১২ ডিসেম্বর) উত্তর দেহেরগতি দারুল কওমিয়া ফোরকানিয়া হাফিজিয়া নূরানী মাদরাসায় নির্যাতনের শিকার হলেও সোমবার জনসম্মুখে আসে।

এ ঘটনায় নির্যাতনের শিকার আহত ছাত্রের চিকিৎসার দায়িত্ব নিয়েছে মাদরাসা র্কতৃপক্ষ।

জানা গেছে, শনিবার উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর দেহেরগতি দারুল কওমিয়া ফোরকানিয়া হাফিজিয়া নূরানী মাদরাসায় ওই শিক্ষার্থীকে নির্যাতন করা হয়। ফজর নামাজের আগে অকারণে মাদরাসার প্রধান হাফেজ মাওলানা মো. নূর হোসনের বাসভবনের সামনে যায় শিক্ষার্থী মো. তুহিন।

এমন ঘটনা জানার পর তুহিনের কাছে জানতে চান ওই শিক্ষক, কেন তুহিন নূর হোসনের বাসভবনের সামনে গিয়েছিল। তুহিন এই প্রশ্নের উত্তর দিতে আতঙ্কিত হয়ে সময় ক্ষেপণ করে।

এতে শিক্ষক খেপে যান। মাওলানা মো. নূর হোসন উত্তেজিত হয়ে তুহিনকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। আঘাতে তার মাথা ফেঁটে যায়। সংবাদ পেয়ে তুহিনের পিতা মো. জাহাঙ্গীর হোসেন সকাল ৮টার দিকে মাদরাসায় গিয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎকের কাছে নিয়ে যান। তুহিনের মাথায় সাতটি সেলাই দেওয়া হয়।

মাদরাসা পরিচালনার দায়িত্বে থাকা মো. হুমায়ুন হাওলাদার বলেন, শিক্ষার্থী মো. তুহিনকে বেত্রাঘাত ও ইট দিয়ে মাথা ফাঁটানোর ঘটনায় মাদরাসার শিক্ষক হাফেজ মো. নূরু হোসেনকে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার মাদরাসা থেকে বহিষ্কার তাকে করা হয়।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬