ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে ঠিক করে জরিমানা গুনলেন অভিভাবকরা

১৪ ডিসেম্বর ২০২০, ১০:৫৯ AM
বর-কনের অভিভাবকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

বর-কনের অভিভাবকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত © টিডিসি ফটো

সিরাজগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার রাতে শহরের একডালা পুনর্বাসন এলাকায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, একডালা পুনর্বাসন এলাকায় বাল্যবিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়।

এছাড়া বাল্য বিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বর-কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close