জাবি কর্মচারীর ‍বিরুদ্ধে ছাত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার হুমকি

১০ ডিসেম্বর ২০২০, ০৬:১৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

এক কলেজছাত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)। এই ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী গত রবিবার জাবি ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের কাছে লিখিত অভিযোগ করেছেন।

ওই ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ থেকে সদ্য এইচ এস সি পাশ করেছেন ও ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর অভিযুক্ত কর্মচারী হলেন- বিশ্ববিদ্যালয়ের কর্মচারি ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য ও মালি পদে কর্মরত মো: আজিবুর রহমান।

অভিযোগপত্রে ওই ছাত্রী উল্লেখ করেন, চাকরির প্রলোভন দেখিয়ে আজিবুর রহমান আমার সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রস্তাব দেয়। খোঁজ খবর নিয়ে জানতে পারি সে বিবাহিত। তার স্ত্রী-সন্তান আছে। এ ছাড়া তার সঙ্গে একাধিক মেয়ের সম্পর্ক রয়েছে। চাকরির জন্য আমার প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি নিয়ে সেগুলো ভিসি ম্যাডামের কাছে জমা দিয়েছে বলে জানায়। তারপর টাকা দাবি করে। কিন্তু তাকে বলি; আমি গরিব ঘরের মেয়ে, টাকা-পয়সা দেয়া সম্ভব নয়। 

আমার সাথে কথা বলার সময় মানসিক চাপ সৃষ্টি করে আমার কিছু ছবি সে নিয়েছিল। সেগুলোর সাথে নগ্ন ছবি যুক্ত করে ভিডিও রেকর্ড করেছে। আমি তার অনৈতিক প্রস্তাবে রাজি না হলে নগ্ন ভিডিও ও ছবি ইন্টারনেটে ও ফেসবুকে ছড়িয়ে দিবে বলে আমাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে।

অভিযোগের বিষয়ে জানতে মো: আজিবুর রহমানের কল  দিলে নাম্বারগুলো বন্ধ পাওয়া যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চকরিয়ায় ১৩০ কেন্দ্রে অনলাইন ক্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর বক্তব্য চলাকালে ভেঙে পড়ল মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ মানেই ইনসাফ : সাদিক কায়েম
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
দায়িত্বশীল শিক্ষকতাই মানসম্মত উচ্চশিক্ষার ভিত্তি: বাউবি উপা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগের ফল প্রক…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রাবিপ্রবিতে বাঁধনের সাধারণ সম্পাদক হলেন ছাত্রলীগ নেতা ফাতিক
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬