ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা-নীতিমালা বাস্তবায়ন নিয়ে মন্ত্রণালয়ে সভা

০৫ এপ্রিল ২০২৬, ০৫:১৮ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১৮ PM
শিক্ষা মন্ত্রণালয়ে লোগো

শিক্ষা মন্ত্রণালয়ে লোগো © সংগৃহীত

দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পরিচালনা, ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রম নীতিমালা কার্যকর করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত এ সভার প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সভা সূত্রে জানা গেছে, সভায় ইংলিশ মিডিয়াম স্কুলের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি রোজায় ইংলিশ মিডিয়াম স্কুল খোলা রাখার প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী ড. মিলন উল্লেখ করেছিলেন, স্কুলগুলোকে মন্ত্রণালয়ের রেগুলেটরির আওতায় আনা অপরিহার্য। তিনি আরও বলেন, প্রত্যেকটি স্কুল ও কলেজকে সরকার ও মন্ত্রণালয়ের অধীনে আনা হবে, এবং কোনো বিকল্প নেই। ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিল অনুমোদিত হলেও তাদের নিয়ন্ত্রণ ও রেগুলেশন নিয়ে মন্ত্রণালয় আগামীতে উদ্যোগ নেবে।

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬