প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষকদের সরিয়ে দিল পুলিশ, লাঠিপেটার অভিযোগ

০৭ ডিসেম্বর ২০২০, ১১:৫১ AM
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষক ও শ্রমিকদের সরিয়ে দেয়ার পর সেখানে অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা গেছে

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষক ও শ্রমিকদের সরিয়ে দেয়ার পর সেখানে অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা গেছে © সংগৃহীত

বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষক ও তাজরীন ফ্যাশনস’র আহত শ্রমিকদেরকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ভোররাতে উঠিয়ে দিয়েছে পুলিশ। আজ সোমবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে তাঁদের উঠিয়ে দেওয়া হয়। ঘুমন্ত শিক্ষক ও শ্রমিকদের এসময় লাঠিপেটা করা হয় বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই কামাল উদ্দীন মুন্সী গণমাধ্যমকে বলেন, কর্তৃপক্ষের নির্দেশে প্রেসক্লাবের সামনে থেকে আন্দোলনরতদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি। এর বেশি তথ্য নেই বলে জানান তিনি। আর মারধরের বিষয়ে অবগত নন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) ওয়ালিদ হোসেন।

জানা গেছে, গত ২২ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করে আসছিল।

আন্দোলনকারী শিক্ষক কাজী মোখলেছুর রহমান বলেন, রাতে প্রেসক্লাবের সামনে তাঁরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পুলিশ এসে গায়ে পানি মারে। পরে লাঠিপেটা করতে থাকে। তবে কেন সরিয়ে দেওয়া হচ্ছে, সে বিষয়ে কিছু বলেনি পুলিশ।

একই ধরনের অভিযোগ করেছেন প্রেসক্লাবের সামনে আন্দোলনরত তাজরীন ফ্যাশনস’র আহত শ্রমিকরা। চিকিৎসা ব্যয় ও পুনর্বাসনের দাবিতে আন্দোলন করছেন তাজরীন ফ্যাশনসের শ্রমিকদের একাংশ। কামাল মৃধা নামে এক শ্রমিক বলেন, পুলিশ হঠাৎ ঘুমন্ত শ্রমিকদের ওপর হামলা চালায়। কাউকে কাউকে লাথিও মারে তারা। 

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক মারা যান। আহত হন আরও অনেকে। এদিকে সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ করে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close