হোয়াটসঅ্যাপে কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ করায় প্রেমিক গ্রেফতার

০৭ ডিসেম্বর ২০২০, ০৯:৪৫ AM
গ্রেফতার হওয়া রিফাত আহমেদ সজল

গ্রেফতার হওয়া রিফাত আহমেদ সজল © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ ও তাকে হত্যা চেষ্টার অভিযোগে রিফাত আহমেদ ওরফে সজল নামে এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(৬ ডিসেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার হওয়া রিফাত আহমেদ সজল পৌর এলাকার কাতলাপুর মহল্লার সরোয়ার হোসেনের ছেলে ও ইস্টার্ন ইউনির্ভাসিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান, ওই যুবক গেন্ডার এলাকার এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা সময়ে তার আপত্তিকর ভিডিও ধারণ করে। একপর্যায়ে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখালে ভুক্তভোগী ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবককে না জানিয়ে থানায় জানান। এতে ওই যুবক আরো বেপরোয়া হয়ে সাভার থানা রোডে প্রকাশ্যে তাকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে সে ওই ছাত্রীর বন্ধুদের হোয়াটসঅ্যাপে আপত্তিকর ভিডিও পাঠায়।

বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর বাবা শনিবার রাতে ডিজিটাল নিরাপত্তা ও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ছেলেটি বখাটে। তার প্রকৃত চেহারা বের হবার পর মেয়েটি ওই যুবককে এড়িয়ে যাবার চেষ্টা করলে আপত্তিকর ভিডিও ছেড়ে দিয়ে ভুক্তভোগী ও তার পরিবারকে মানসিক চাপে রেখেছিলো সে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬