স্কুল ছাত্রীকে নিয়ে দপ্তরি উধাও

০২ ডিসেম্বর ২০২০, ১১:১০ PM
প্রতীকী

প্রতীকী

ময়মনসিংহের গফরগাঁওয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে শরিফ মিয়া (২৫) নামে এক স্কুলের দপ্তরি পালিয়ে গেছেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা মঙ্গলবার রাতে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার শিবগঞ্জ বিদাস উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (১২) (জান্নাতুল বৃষ্টি) স্কুলের এসাইনমেন্ট পরীক্ষার খাতা জমা দিতে মঙ্গলবার সকালে স্কুলে যান। পরে স্কুল থেকে বাড়ি ফেরায় পথে ধোপাঘাট এলাকা থেকে ধোপাঘাট শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি শরিফ মিয়া তাকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে পালিয়ে যান।

স্কুলছাত্রীর মা জানান, দপ্তরি শরিফ মিয়া দীর্ঘ দিন ধরে আমার মেয়েকে উত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শরিফ তার সহযোগীদের নিয়ে আমার মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে যান। এরপর থেকে কোথাও মেয়েকে পাওয়া যাচ্ছে না।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। স্কুলছাত্রীকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬