মালিবাগে নিজের ঘরে ঝুলছিল কলেজছাত্রের দেহ

২৮ নভেম্বর ২০২০, ১২:২৮ PM
মালিবাগে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে

মালিবাগে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে © প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগ এলাকার একটি বাসা থেকে আসিফ হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সিদ্ধেশ্বরীর ওই বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, ওই বাসার নিচ তলার রুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়েছে। ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ছিল আসিফের মৃতদেহ।

তার ফুপাতো ভাই শহিদুল ইসলাম জানান, মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার পূর্ব সাকুচিয়া গ্রামে তাদের বাড়ি। বাবা হায়াত আলী। আসিফ হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। এক ভাই দুই বোনের মধ্যে সবার ছোট সে।

তিনি জানান, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আসিফ। সকালে তার বাবা ডাকতে গেলে দরজা খোলেনি। কোনও সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন সে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।

'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
close