স্কুলছাত্রকে পিটিয়ে ভিডিও ছড়িয়ে দেয়া হলো ফেসবুকে

২১ নভেম্বর ২০২০, ০১:৪৫ PM
লাবিব আলমাসকে মারধর করেন কয়েকজন কিশোর

লাবিব আলমাসকে মারধর করেন কয়েকজন কিশোর © সংগৃহীত

কুষ্টিয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এ ঘটনায় মূল অভিযুক্তসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনায় বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রের বাবা। পরে  রাতেই মূল অভিযুক্ত অভিসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের পরিদর্শক নিশিকান্ত বিষয়টি নিশ্চিত করেছেন। নির্যাতনের শিকার স্কুলছাত্রের নাম লাবিব আলমাস। কুষ্টিয়া কালেক্টরেট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সে।

লাবিবের বাবা শামসুর রহমান জানান, গত ১৮ নভেম্বর সকালে লাবিব স্কুলে অ্যাসাইমেন্ট জমা দিতে যায়। এসময় তার বন্ধু অভি ও রাতুলের সঙ্গে দেখা হলে তাদের বাসায় দাওয়াত আছে বলে জানায়। লাবিব তাদের বাসা কোর্টপাড়ায় গেলে রিকশায় তাকে হাউজিং চাঁদাগাড়া মাঠে নিয়ে যায়। আগে থেকেই সেখানে মারার পরিকল্পনা করেছিল ওর বন্ধুরা। মাঠে পৌঁছানোর পর তাকে অভি ও রাতুল মারধর করে। স্থানীয় কয়েকজন ঘটনাটি দেখে তাকে উদ্ধার করে রিকশায় বাড়িতে পাঠিয়ে দেয় লাবিবকে।

কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালাম জানান, লাবিবকে নির্যাতনের সময় কিশোররা মোবাইলে ভিডিও করে পরে তা ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে এ নিয়ে কুষ্টিয়ায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় লাবিবের বাবা কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। তিনজনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
close