যৌতুকের টাকা না পেয়ে নববধূকে কুপিয়ে হত্যা, শ্বশুর-শাশুড়িসহ আটক ৫

১৯ নভেম্বর ২০২০, ০১:৪৬ PM
কোহিনুর খানম নিতু

কোহিনুর খানম নিতু © সংগৃহীত

যৌতুকের টাকা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কোহিনুর খানম নিতু (৩০) নামে এক নববধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার(১৯ নভেম্বর) ভোরে আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার আনু সর্দারের বাড়ির পাশের আলগা বাড়ির আবু চান মিয়া ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কোহিনুর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত নিহতের স্বামী জুয়েল মিয়া (৩২) পলাতক রয়েছে। এরই মধ্যে নিহতের শ্বশুর-শাশুড়িসহ পরিবারের ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এরা হলেন, জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোট ভাই কামরুল ইসলাম (২৮) ও কামরুলের স্ত্রী আর্জিনা বেগম (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোহিনুর ও জুয়েল মিয়া ছয় মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আদালতে গিয়ে বিয়ে করেন। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। উভয়ের পরিবার তাদের বিয়ে মেনে নেয়। তবে জুয়েল মিয়া প্রতিদিন ইয়াবা সেবন করতেন। এরই মধ্যে জুয়েল একটি ওয়ার্কশপ খুলে ব্যবসা পরিচালনা শুরু করেন।

এদিকে নতুন এই ব্যবসায় বিনিয়োগ করার জন্য দুই মাস আগে কোহিনুরের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন জুয়েল। তবে কোহিনুর টাকা দিতে অপারগতা জানান।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬