বিদেশে পড়তে যাওয়া হলো না মুন্নার

১৮ নভেম্বর ২০২০, ০৫:২০ PM
নিহত তুর্কি মুন্না ওরফে সংগ্রাম

নিহত তুর্কি মুন্না ওরফে সংগ্রাম © সংগৃহীত

রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের রাস্তার পাশ থেকে তুর্কি মুন্না (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি নড়াইলের গ্রামের বাড়ি থেকে ঢাকার মিরপুর বন্ধুর বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শাহআলী থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, নিহত সংগ্রামের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাঁকে কে বা কারা খুন করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে তুর্কি মুন্না, সংগ্রাম হিসেবেই স্বজনদের কাছে পরিচিত। উচ্চশিক্ষা অর্জনে দেশের বাইরে যাওয়ার ইচ্ছে ছিল তার। সেজন্য ঢাকায় বন্ধুর বাড়িতে থেকে আইইএলটিএস (IELTS) করার সিদ্ধান্ত নেয় সে। পরে বুধবার (১৮ নভেম্বর) ভোরে নামেন ঢাকায়। কিন্তু সংগ্রামের সেই স্বপ্ন আর পূরণ হলো না। দুর্বৃত্তদের হাতে অকালেই প্রাণ দিতে হলো তাকে।

মুন্নার মামা বলেন, ‘গ্রাম থেকে ফোন আসছে। এরকম সন্দেহের যে সুত্র সেই সুত্র থেকে আসছে যে ওরই খালু। তবে এটা না জেনে বলাটাও ঠিক না।’

মুন্না ওরফে সংগ্রাম সৈয়দপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে চলতি বছরে উচ্চমাধ্যমিক পাশ করেন।

সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬