ছাদে কাজ করতে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

১৮ নভেম্বর ২০২০, ১২:৫৩ PM
চট্টগ্রামে ছাদে কাজ করতে গিয়ে প্রাণ গেছে এক মাদ্রাসা ছাত্রের

চট্টগ্রামে ছাদে কাজ করতে গিয়ে প্রাণ গেছে এক মাদ্রাসা ছাত্রের © প্রতীকী ছবি

একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় পড়ে গিয়ে মো. সৈয়দ নুর (২৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে চট্টগ্রামের হাটহাজারী থানার মদুনাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নুর মদুনাঘাট ইউনুছিয়া মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র। তার পিতার নাম নুরুল আবছার। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, তিন তলা ভবনটির দ্বিতীয় তলা থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

ছাদ থেকে পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
close