স্কুলের অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দেয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ

১৫ নভেম্বর ২০২০, ০৯:২২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যালয় থেকে দেয়া অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দেয়ার কথা বলে নবম শ্রেণীর ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার( ১৪ নভেম্বর) রাতে ওই ছাত্রীর বাবা উপজেলার বড়হিত ইউনিয়নের বুলসোমা গ্রামের আব্দুল মন্নাছের ছেলে মাহমুদুল্লাহর (১৯) বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী উপজেলার বড়হিত ইউনিয়নের এক রিকশাচালকের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়েন। তিনি বিদ্যালয় থেকে দেয়া অ্যাসাইনমেন্ট বুঝতে প্রতিবেশি বড় ভাই মাহমুদুল্লাহর (১৮) কাছে যায়। পরে অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দেয়ার সুযোগ নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। মাহমুদুল্লাহ বুলসোমা গ্রামের আব্দুল মন্নাছের ছেলে।

ওই ছাত্রী জানান, স্কুল থেকে দেয়া অ্যাসাইনমেন্ট দেয়ায় গত বুধবার তা বুঝতে প্রতিবেশী বড় ভাই মাহমুল্লাহর কাছে গেলে রাতে বুঝিয়ে দেবেন বলে জানান তিনি। রাতে ওই ছাত্রীর বাড়িতে ফোন করে অ্যাসাইনমেন্ট নিয়ে বাসায় আসতে বলেন মাহমুদুল্লাহ। এ কথা বলে চলে যান। পরে মাহমুদুল্লাহ ওই ছাত্রীর পরিবারের মোবাইল ফোন করে অ্যাসাইনমেন্ট নিয়ে রাতে তার কাছে যেতে বলেন।

পরে রাত সাড়ে ৯টার দিকে যাওয়ার পথে আগে থেকে ওঁতপেতে থাকা মাহমুদুল্লাহ ওই ছাত্রীকে জোর করে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) মোহাম্মদ আলীকে জানালে বিচারের আশ্বাস দেন তিনি। ওই অবস্থায় তিন দিন পেরিয়ে গেলেও কোনো বিচার না পাওয়ায় ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের পক্ষ থেকে তাকে বুঝিয়ে শনিবার রাতে মাহমুদুল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

এদিকে বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে শনিবার সন্ধার পর অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence