পুড়িয়ে হত্যা: জুয়েলকে মসজিদ থেকে মেরে বাইরে আনার স্বীকারোক্তি আবুল হোসেনের

১৪ নভেম্বর ২০২০, ১১:৩৭ PM
প্রধান আসামি আবুল হোসেন

প্রধান আসামি আবুল হোসেন © ফাইল ফটো

লালমনিরহাটের বুড়িমারীতে গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যার পর আবু ইউনুস সহিদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তির লাশ পুড়িয়ে ছাই করার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এ হত্যা মামলার এক নম্বর আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলী। 

শনিবার( ১৪ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুন্নবী।

তিনি জানান, ৫ দিনের রিমান্ড শেষে আজ শনিবার জুয়েল হত্যা মামলার এক নম্বর আসামি আবুল হোসেনকে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক আফাজ উদ্দিনের আদালতে তোলা হয়। সেখানে বিচারকের কাছে আবু ইউনুস শহিদুন্নবী জুয়েলকে মসজিদের ভেতরে প্রথম মারধর ও মসজিদের বাইরে বের করে আনার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে আবুল হোসেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জুয়েল হত্যার ঘটনায় মামলা দায়েরের পর গত ৭ নভেম্বর ঢাকায় গ্রেফতার হয় আবুল হোসেন। ৯ নভেম্বর তাকে আদালতে সোপর্দ করে ৫ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইলে বিচারক তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর কোরআন অবমাননার গুজব ছড়িয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী কেন্দ্রীয় মসজিদ থেকে বের করে নিয়ে যাওয়ার পর আবু ইউনুস শহিদুন্নবী জুয়েল নামে মানসিক সমস্যায় আক্রান্ত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর দেড়শ গজ মরদেহটি টেনে হিঁচড়ে মহাসড়কের ওপরে এনে লাশটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় উন্মত্ত জনতা। এ ঘটনায় নিহতের পরিবার, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও পুলিশ হত্যা মামলাসহ তিনটি মামলা দায়ের করে। 

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬