পুঠিয়ায় র‌্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ আটক ১

© টিডিসি ফটো

রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে ‘নিউ ভাই ভাই নাইস’ নামের একটি বাস থেকে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ২টি মোবাইলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শনিবার (১৪ নভেম্বর) সকালে র‌্যাব-৫ এর কম্পানী কমান্ডার এটিএম মাইনুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল এসব মাদক সামগ্রী উদ্ধার করে।

র‌্যাব-৫ এর পক্ষ থেকে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম জিসান (২৪) পিতা আব্দুল হান্নান সাং শিকারপুর (মোকাম) থানা বুড়িচিং জেলা কুমিল্লা, মাদকদ্রব্যগুলো কুমিল্লা জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিক্রয় করার উদ্দেশ্যে প্রশাসনের নজর এড়িয়ে নিউ ভাই ভাই নাইস নামের একটি বাসে আসিতেছিল।

এসময় বাসটি তল্লাসি করে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ২টি মোবাইলসহ অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
ফের বিশ্বকাপ টিকিটের দাম বাড়াল ফিফা
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসল ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
চার সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
close