মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদী মিছিলে হামলা (ভিডিও)

১১ নভেম্বর ২০২০, ১১:৪৬ PM
হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন

হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন © সংগৃহীত

সম্প্রতি ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় প্রতিবাদ বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলার বিতারা ইউনিয়নের শিলাস্থান-মাঝিগাছা সড়কের মাঝিগাছা ঈদগাহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে- শিলাস্থান গ্রামের ইমান হোসেন, রবিউল্লাহ, জহির হোসেন, কাজী মামুন, জাকির হোসেন, হাফেজ হানিফ, আবুল কাশেম, নিন্দপুর জামে মসজিদের খতিব হাফেজ আ. মোতালেব, বোরহান মুন্সি। এ ঘটনায় গুরুতর আহতরা স্থানীয় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, শিলাস্থান, নিন্দপুর, টেলি, পেয়ারীখোলা গ্রামের মুসল্লিদের আয়োজনে হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ মিছিলটি শিলাস্থন থেকে মাঝিগাছা যাওয়ার সময় পেছনে থাকা সিএনজিকে সাইড দিতে বিলম্ব হওয়ায় সিএনজির যাত্রীরা মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

একপর্যায়ে মিছিলটি মাঝিগাছা ঈদগাহের কাছে গেলে সিএনজির যাত্রীরা মাঝিগাছা গ্রামের ১০-১৫ জন উচ্ছৃঙ্খল যুবককে সঙ্গে নিয়ে লাঠিসোটা দিয়ে মিছিলকারীদের এলোপাতাড়ি মারধর করে। এ সময় সিএনজির নারী যাত্রীসহ মিছিলে অংশগ্রহণকারী ১৫ জন আহত হন।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান, হামলার বিষয়ে জানতে পেরে কচুয়া থানার ওসিকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা অবনতি যেন না ঘটে সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬