পালাতে গিয়ে ট্রাকের নিচে, প্রেমিক-প্রেমিকা-বন্ধুর মৃত্যু

১১ নভেম্বর ২০২০, ১০:৫৩ AM
ট্রাক

ট্রাক © প্রতীকী ছবি

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দু’জনের প্রেমের সম্পর্ক ছিল। তারা রাতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে যাচ্ছিল। আর তাদের সহযোগিতা করতে মোটরসাইকেলে ছিল আরেক বন্ধু। তারও মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের দাশতার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সদর উপজেলার আবদুল মান্নানের মেয়ে মমতা (১৫) রয়েছে। বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল সে। অপর দু’জন দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আবদুল বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮) ও তার বন্ধু বাপ্পি (২২) করটিয়া বাইপাস এলাকার মোস্তফার ছেলে। নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাগরপুরের ডুবুরিয়া গ্রামের নানাবাড়ি থেকে মোটরসাইকেলযোগে পালিয়ে দুই কিশোর-কিশোরী টাঙ্গাইলে যাচ্ছিল। সহযোগিতা করতে তাদের এক বন্ধুও ছিল। রাত ১টার দিকে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের সবার মৃত্যু হয়। তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬