ধর্ম অবমাননাকর প্রচারণার অভিযোগে রাজধানীতে তরুণী আটক

০৬ নভেম্বর ২০২০, ০২:২১ PM
ধর্ম অবমাননাকর প্রচারণা করায় তরুণী আটক

ধর্ম অবমাননাকর প্রচারণা করায় তরুণী আটক © সংগৃহীত

ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে অবমাননাকর প্রচারণা চালানোর অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামে এক তরুণীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে র‌্যাব-৪-এর একটি দল মিরপুরের দারুসসালাম থানা এলাকা থেকে তাকে আটক করে।

আজ শুক্রবার দুপুরে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, ইসরাত জাহান রেইলি নামে ওই তরুণী নিজ নামে সাতটি ফেসবুক আইডি, দুটি ফেসবুক পেজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানি ও বিদ্বেষমূলক পোস্ট করে আসছিলেন।

তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর তিনি নতুন আইডি খুলে এ ধরনের বিদ্বেষ ছড়াচ্ছিলেন।

তিনি আরও জানান, আটক ইসরাত জাহান অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন।

মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬