মহানবী (স:)-কে নিয়ে কটূক্তিকারী যুবক ৩ দিনের রিমান্ডে

০২ নভেম্বর ২০২০, ০৩:২৪ PM
মহানবী ও আয়েশা (রা:) নিয়ে কটূক্তিকারী মিঠুন দে

মহানবী ও আয়েশা (রা:) নিয়ে কটূক্তিকারী মিঠুন দে © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা:) ও তাঁর স্ত্রী আয়েশা (রা:)-কে নিয়ে কটাক্ষ করে বিভিন্ন বিষয়ে বিদ্রুপমূলক স্ট্যাটাস দেয়ায় গ্রেফতারকৃত ফেনীর মিঠুন দে (৩২) কে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (২ নভেম্ববর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে রিমান্ড শুনানি হয়। এতে বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে মিঠুন দে ওরফে পিকলু নীলকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে রিমান্ড শুনানি হয়। বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মিঠুন দে তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘পিকলু নীল’ থেকে দীর্ঘ দিন ধরে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন প্রচারণা চালিয়ে আসছিলেন। সম্প্রতি ফেনী শহরের ডাক্তার পাড়ার বাসিন্দা কালি প্রসাদ ওরফে বাচ্চু দে’র ছেলে পিকলু নীল তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ইসলাম, মহানবী হযরত মোহাম্মদ (সা:) ও তার স্ত্রী আয়েশা (রা:) কে কটাক্ষ করে বিভিন্ন বিষয়ে বিদ্রুপমূলক স্ট্যাটাস দেন।

এর আগে এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ফজল উদ্দিন কারী বাড়ির আশেক এলাহীর ছেলে ছানা উল্লাহ তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬