মগবাজারে ফ্যানের সঙ্গে ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ

০২ নভেম্বর ২০২০, ০১:৫৩ PM
মগবাজারে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে

মগবাজারে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে © প্রতীকী ছবি

রাজধানীর মগবাজার এলাকার একটি বাসা থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে আহির বিশ্বাস (১৫) নামে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

অহিরের মামা তাপস কান্তি জানান, মাদারীপুর ডাসার উপজেলার শষিকর গ্রামে তাদের বাড়ি। তার বাবা ডা. রঞ্জিত বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়ায় এক বেসরকারি হাসপাতালের সহযোগী অধ্যাপক। সেখানেই থাকেন তিনি। আর মা সংগীত শিল্পী রমা বাড়ৈ আহির ও ছেলেকে নিয়ে মগবাজারে ভাড়া বাসায় থাকেন।

জানা গেছে, মির্জাপুর ভারতেশ্বরী হোমস স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন আহির। সকালে আহিরের মামা তার মায়ের কাছ থেকে সংবাদ পান, সে রুমের দরজা খুলছে না। পরে সেখানে গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান তাকে। সঙ্গে সঙ্গে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসায় পড়াশোনা করতে না চাওয়ায় আগেরদিন রাতে আহিরের মা তাকে বকাঝকা করেছিলেন। এ কারণেই তিনি ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close