শেরপুরে আল্লাহকে নিয়ে কটূক্তি করায় তরুণী আটক

০২ নভেম্বর ২০২০, ০৮:২৩ AM
আল্লাহকে নিয়ে কটূক্তি করায় তরুণী আটক

আল্লাহকে নিয়ে কটূক্তি করায় তরুণী আটক © সংগৃহীত

মহান আল্লাহ তায়ালাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ কটূক্তি করার অভিযোগে বগুড়ার শেরপুরে মাদ্রাসার ছাত্রী পুতুলকে (১৪) আটক করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাতে কালিয়াকৈর থানা পুলিশ তাকে আটক করে।

আটককৃত পুতুল শেরপুর উপজেলার বাগড়া চকপোতা গ্রামের সামছুর মেয়ে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ধ্যা ৬টায় পুতুল রানী নামের আইডি থেকে মহান আল্লাহ তায়ালাকে বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ কটূক্তি করায় বিষয়টি ব্যাপক সমালোচনা হয়। এরই প্রেক্ষিতে শত শত মুসলিম জনতা পুতুলের শাস্তি দাবিতে বাগড়া চকপোতা এলাকায় রাস্তায় বিক্ষোপ মিছিল ও বাড়ী ঘেরাও করে।

পরে শেরপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ বিষয়ে পুতুলের পিতা সামছু বলেন, পুতুল ঢাকায় আছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তার শাস্তি চাই।

এ বিষয়ে শেরপুর থানা পুলিশের এসআই সিয়াম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করা হবে। পুতুল ঢাকায় থাকার কারণে কালিয়াকৈর থানা তাকে আটক করেছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬