নিখোঁজ স্কুলছাত্রীর লাশ ডোবা থেকে উদ্ধার

০১ নভেম্বর ২০২০, ০৯:০৯ AM
ডোবায় মিলে স্কুল ছাত্রীর লাশ

ডোবায় মিলে স্কুল ছাত্রীর লাশ © প্রতীকী ছবি

পিরোজপুরের স্বরূপকাঠিতে নিখোঁজ হওয়ার এক দিন পরে রিনা খাতুন (৭) নামের এক স্কুলছাত্রীর লাশ বাড়ির অদূরে থাকা একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। শনিবার দুপুরে পুলিশ প্রাথমিকে পড়া ওই শিশুর লাশ উদ্ধার করে।

নিহত রিনা স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডেও আউড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে এবং আউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, শুক্রবার সকালে রিনা নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে পাওয়া যায়নি। শনিবার দুপুরে স্থানীয়রা রাজ্জাকের বাড়ি থেকে ৪/৫ শ গজ দূরে বাগানের পাশের একটি ডোবার পানিতে রিনাকে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন।

এ বিষয় নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশি তদন্ত ও ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর শিশুটির মারা যাওয়ার কারণ সম্পর্কে জানা যাবে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close